মোঃজসীম উদ্দিন বরগুনাঃ
বরগুনা তালতলী সাংবাদিক ফোরামের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃআসাদুজ্জামান এর সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয় সামাজিক দূরত্ব বজায় রেখে একঘন্টা ব্যাপি এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বরগুনা জেলা প্রশাসন কার্যালয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান বলেন, সকলের সহযোগিতায় এ উপজেলাকে আরো সমৃদ্ধ করতে আমি বদ্ধ পরিকর। এই করোনা ভাইরাসের মাহারীতে উপজেলার মানুষকে নিরাপদে রাখতে সর্বাত্বক প্রচেষ্টা চালিয়ে যাব।
এ সময় উপস্থিত ছিলেন তালতলী সাংবাদিক ফোরামের সভাপতি মোঃখায়রুল ইসলাম আকাশ, সহ সভাপতি কে.এমন রিয়াজুল ইসলাম, সহ -সভাপতি মোঃ হাইরাজ মাঝি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান,মোঃ জলিলুর রহমান,সাংগঠনিক সম্পাদক মল্লিক মোঃ জামাল, প্রচার সম্পাদক মোঃমাহমুদুল হাসান , শিক্ষক ও সাংবাদিক মোঃজসীম উদ্দিন ক্রীয়া ও সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক ফোরাম, মোঃ আরিফ হোসেন ফসল কার্য- নির্বাহী সদস্য সাংবাদিক ফোরাম , কার্য_নির্বাহী সদস্য মোঃ নাসির উদ্দীন প্রমুখ।
You must be logged in to post a comment.