তালতলী  শারিকখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত দফাদার হলেন মহিউদ্দিন শিকদার  

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২০, ৫:২৮ অপরাহ্ন

মোঃজসীম উদ্দিন, বরগুনা প্রতিনিধি।।  

বরগুনা জেলার তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত দফাদার হলেন মোঃমহিউদ্দিন শিকদার।

গত রবিবার (২৭ জানুয়ারী)   মোঃ মহিউদ্দিন শিকদারকে  উপজেলার শারিকখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত দফাদার হিসেবে নিয়োগ করা হয়।

জানাগেছে, পয়েলা জানুয়ারী তালতলী উপজেলার কলারং গ্রামের চাঁন মিয়া সিকদারের কন্যা চম্পাকে পার্শ্ববর্তী কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের গামুরীবুনিয়া গ্রামের কাদের হাওলাদারের ছেলে বাবুলের সঙ্গে বিয়ে হয়। গত ১৫ জানুয়ারী (বুধবার) নববধূকে তুলে নেয়ার কথা ছিল। ১২ জানুয়ারী (রবিবার) রাতে স্বামী বাবুল হাওলাদার শ্বশুরবাড়িতে এসে নববধূ চম্পাকে বন্ধুর বাড়ি বেড়াতে যাওয়ার কথা বলে নিয়ে যায়। এরপর থেকে নববধূ চম্পা ও তার স্বামী বাবুল নিখোঁজ হয়।

এ ঘটনায় চম্পার বাবা চাঁন মিয়া সিকদার গত ১৪ জানুয়ারী তালতলী থানার জামাতা বাবুলের বিরুদ্ধে সাধারণ ডারেয়ী করেন। নিখোঁজের ১০ দিন পরে গত বুধবার (২২ জানুয়ারী) নববধূ চম্পার মরদেহ কলাপাড়া থানা পুলিশ জামাতা বাবুল হাওলাদারের বাড়ীর সন্নিকটে বিলের মধ্যে মাটি চাপা দেয়া অর্ধ-গলিত অবস্থায় মরদেহ উদ্ধার করে। ওইদিনই এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে কুদ্দুস দফাদারকে  গ্রেফতার করে পুলিশ

এ বিষয় জানতে চাইলে ৪নং শারিকখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আবুল বাসার তালুকদার বলেন  অত্র ৪নং শারিকখালী ইউনিয়নের দফাদার মোঃকুদ্দুছ  হাওলাদার একটি মামলায় আসামি হইয়া বর্তমানে পটুয়াখালী জেল হাজতে আছে।

তাই অত্র ইউনিয়নে তাহার কাজের অনেক বিঘ্ন ঘটেছে। সেহেতু জনস্বার্থে ২৭\০১\২০২০ ইং তারিখের ইউপি সভার সিদ্ধান্ত অনুযায়ী   ৪নং শারিকখালী ইউনিয়নের আংগার পাড়া গ্রামের ৯নং ওয়ার্ডের গ্রাম পুলিশ মোঃমহিউদ্দিন শিকদারকে   সাময়িক ভাবে দফাদারের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ