তালতলী উপজেলা সজীব ওয়াজেদ জয় পরিষদের কমিটি অনুমোদন

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০১৯, ১১:৫২ পূর্বাহ্ন

জসীম উদ্দিন বরগুনা প্রতিনিধি।।

বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ববঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়ে গত ৩০ জুলাই  তালতলী উপজেলা সজীব ওয়াজেদ জয় পরিষদের ৪১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি ঘোষণা করেছেন বরগুনা জেলা সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতি নাজমুল ইসলাম এবং সাধারন সম্পাদক আবুল কাশেম।

তালতলী  উপজেলা শাখার নব নির্বাচিত সভাপতি নির্বাচিত হয়েছেন তালতলী সদর ইউনিয়নের দূর্জয় সমাদ্দার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তালতলী উপজেলাধীন শারিকখালী ইউনিয়নের অত্যান্ত মেধাবী এবং পরিশ্রমী  ছাত্রনেতা মেহেদী হাসান।

সংগঠনের ভবিষৎ পরিকল্পনার বিষয়ে নব নির্বাচিত সাধারন সম্পাদক মেহেদী হাসানের কাছে জানতে চাইলে তিনি বলেন, সজীব ওয়াজেদ জয় পরিষদ মূলত ছাত্র ও পেশাজীবী মেহনতি মানুষের একটি আদর্শিক সংগঠন। আমরা আশা করবো তালতলী উপজেলা শাখা কমিটির মাধ্যমে সংগঠনের সকল কার্যক্রমকে গতিশীল এবং প্রানবন্ত করে তুলতে।

এটি একটি সামাজিক সংগঠন। এর হাত ধরে আমরা সমাজের উন্নয়নমূলক কর্মসূচিতে মিলেমিশে কাজ করতে চাই। আগামীতে তালতলীকে বাংলাদেশের ডিজিটাল উপজেলা গড়ার প্রত্যয় নিয়ে সকলকেই এগিয়ে আসার আহ্বান জানান তিনি। পরি শেষে তিনি বলেন, শিক্ষা, শান্তি, একতা, প্রযুক্তি, সজীব ওয়াজেদ জয় পরিষদ এর মুল নীতি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ