মো: জসীম উদ্দিন, বরগুনা।।
বরগুনার তালতলী ৮০ পিস ইয়াবাসহ উত্তম (২৮) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে তালতলী থানা পুলিশ।
রবিবার ১৭ নভেম্বর বিকাল ৪টার সময় কড়ইবাড়িয়া ইউনিয়নের দক্ষিন ঝাড়াখালী নামক এলাকার হারুন হাওলাদারের বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
উত্তম পঁচাকোড়ালিয়া ইউনিয়নের বড়পাড়া গ্রামের রঞ্জন হাওলাদারের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহিনুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালা করে এস,আই কামাল হোসেন,এসআই রফিকুল ইসলাম, এসআই আ:রহিম। এ সময় বিশিষ্ট ইয়াবা ব্যবসায়ী উত্তম হাওলাদারকে ৮০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তর করে তালতলী থানা পুলিশ ।
এ বিষয় জানতে চাইলে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শেখ শাহিনুর রহমান বলেন ওই ঘটনায় উত্তমের বিরুদ্ধে তালতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলার প্রস্তুতি চলছে ।
You must be logged in to post a comment.