জসীম উদ্দিন, বরগুনা।।
বরগুনার তালতলীতে বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীদের করোনা ভাইরাসের থেকে স্বাস্থ্য সুরক্ষার সরঞ্জাম ও আর্থিক অনুদান দিয়েছে ইউপি চেয়ারম্যান দুলাল ফরাজী।
বুধবার(১৫ এপ্রিল) বেলা ১১ টার দিকে তালতলী সাংবাদিক ফোরামে সদস্যদের মাঝে মাস্ক, হ্যান্ডসেনেটাইজার, হ্যান্ড গ্লাভর্সসহ স্বাস্থ্য সুরক্ষার সরঞ্জাম ও পিপিই কেনার জন্য ১০ হাজার টাকা অনুদান দেওয়া হয়। দুলাল ফরাজী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
ইউপি চেয়ারম্যান দুলাল ফরাজী বলেন, করোনা ভাইরাসের এই সময় সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে নিরলসভাবে কাছ করছে। তাদের কারনেই মুলতু আমার সব সংবাদ ঘরে বসেই পেয়ে যাই। তাদের সুুরক্ষার জন্য এই উদ্যোগটুকু নেওয়া হয়েছে। সংবাদকর্মীদের জন্য সব সময় পাশে থাকবো।
You must be logged in to post a comment.