তালতলীতে সংখ্যালগু পরিবারের সংবাদ সম্মেলন মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৯, ৮:২৮ অপরাহ্ন

জসীম উদ্দিন, তালতলী, বরগুনা।।

বরগুনার তালতলীতে মিথ্যা মামলা দিয়ে সংখ্যালগু পরিবারকে হয়রানী করার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে দিনমজুর দুলাল দাসের স্ত্রী পূর্নিরানী তালতলী প্রেসক্লাবে এসে এ অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলার বড় আমখোলা গ্রামের দিনমজুর দুলাল দাসের শিশু পুত্র প্রশান্ত কুমার দাস (৯) ও জাকির নাজিরের পুত্র অলিউল্লাহ (৮) গত ১ এপ্রিল তাদের বাড়ীর পাশের বিলে ক্রিকেট বল খেলছিল।

এ সময় তাদের অদুরেই বারেক হাওলাদারের পুত্র হাচান-হোচেন (৯) ও মান্নানের পুত্র বেল্লাল (৮) ঘুড়ি উড়াচ্ছিল। ব্যাটের পিটুনিতে ক্রিকেট বলটি হাচানের কাছাকাছি গেলে সে দৌড়ে ধরার চেষ্টা করলে হাচান উপরে পরে যায়। এতে হাচানের বাম হাতে ব্যাথা পায়। এ ঘটনা স্থানীয় গন্যমান্য ও জনপ্রতিনিধিরা অবহিত রয়েছেন। এ ঘটনার ৯দিন পরে আসল তথ্যকে বিকৃতি করে সংখ্যালগু পরিবারকে হয়রানী করার জন্য বারেক হাওলাদার বাদী হয়ে আদালতে মিথ্যা মামলা দায়ের করে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ