তালতলীতে লগডাউন ঘোষণা হলোও মানছেনা সামাজিক দূরত্ব মিলছে সাপ্তাহিক বাজার

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২৭ এপ্রিল, ২০২০, ৪:০৪ অপরাহ্ন

জসীম উদ্দিন, বরগুনা।।

বরগুনার তালতলীতে করোনা ভাইরাস কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সদরে মানুষ প্রকাশ্যে বাজারে সমাগম করছে।

রবিবার (২৬ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা শহরের বিভিন্ন স্থানে দেখা যায় কোনও স্বাস্থ্য বিধি মানছে না এদের বেশিরভাগ লোকজনের সামাজিক দূরত্ব বজায় রাখা তো দূরের কথা অনেকেই মুখে মাস্ক পরা নেই।

মাস্ক পড়া থাকলেও তা মুখে না গলায় ঝুলিয়ে হাটছে। একজন অন্যজনের সঙ্গে কাছাকাছি ঘেঁষে দাঁড়িয়ে ধূমপান করছে।

সরেজমিনে বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে, উপজেলা সদরের বিভিন্ন স্পটে চায়ের দোকান, শহরের চৌরাস্তা, কাঁচা বাজার, মাছ বাজার, সাপ্তাহিক বাজার সহ অন্যান্য দোকান গুলোতে অনেক লোকের সমাগম হয়। যা চোঁখে পড়ার মত। করোনাভাইরাস সম্পর্কে মানুষের মাঝে সচেতনা বাড়াতে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন বেসরকারী ও সামাজিক সংগঠন ব্যাপক প্রচার- প্রচারনা চালিয়ে লোকজনকে সামাজিক ভাবে তিন ফুট দুরত্ব বজায় রেখে চলাচলের নির্দেশনা দেওয়া হয়। কিন্তু তা মানছেননা এ উপজেলার অধিকাংশ মানুষ।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন বারবার মানুষকে ঘরে থাকার জন্য অনুরোধ করছি।

পুলিশ ও নৌ বাহিনী তাদের ঘরে রাখতে দিন-রাত কাজ করছে তারপরও তারা কথা মানছে না আমরা আপ্রাণ চেষ্টা করছি যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ