তালতলীতে রাখাইন সম্প্রদায়ের মানববন্ধন 

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১৯ আগস্ট, ২০১৯, ৭:৪১ অপরাহ্ন

বরগুনা জেলা প্রতিনিধি।।

বরগুনার ১ আসনের সংসদ সদস্য ও তার পরিবারের সদস্যদের নিয়ে রাখাইদের জমি দখল, দেশ ত্যাগে বাধ্য করাসহ বিভিন্ন অভিযোগে মিডিয়ায় প্রকাশিত খবরের প্রতিবাদে বরগুনার তালতলীতে মাববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১৯ আগষ্ট) দুপুরে উপজেলা পাড়ার ঠাকুরবাড়ী স্থানে আদিবাসী রাখাইন সম্প্রদায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধ বক্তারা বলেন, ৩১ জুলাই একটি গণমাধ্যমে (যুগান্তর পত্রিকায়) বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শমভু এমপি’র ছেলে সুনাম দেবনাথকে জড়িয়ে রাখাইনদের জমি দখল নিয়ে প্রকাশিত খবরকে মিথ্যে, ভিত্তিহীন ও বানোয়াট দাবি করে উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

মানববন্ধ বক্তব্য রাখেন,রাখাইন ডেভলপমেন্ট ফাউন্ডেশনের উপপরিচালক মং তাহান, সরকার কর্তৃক নিয়োজিত রাখাইনদের স্থানীয় প্রতিনিধি খে মংলা, উপজেলার রাখাইন সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মংচিন থান,সমাজ সেবক ধলুশে প্রমুখ

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ