মো:জসীম উদ্দিন, বরগুনা প্রতিনিধি ।।
বরগুনার তালতলীতে বৃহস্পতিবার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন নির্ধারনের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
প্রাথমিক শিক্ষক সমিতির উদ্দ্যোগে উপজেলা সড়কে ঘন্টা ব্যাপী মানববন্ধনে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি রেজবী উল কবির জমাদ্দার, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি কামরুল আহসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনিকা নাজনীন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু সিদ্দিক, সাধারণ সম্পাদক আঃ রব মিয়া, প্রধান শিক্ষক প্রশান্ত কুমার কির্তনীয়া, আঃ মজিদ জোমাদ্দার, ইউনুচ আলী হাওলাদার, মীর কামাল উদ্দিন, আলতাফ হোসেন মোবারক, সুলতান আহমেদ, জালাল উদ্দিন ও জাহাঙ্গীর হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
You must be logged in to post a comment.