জসীম উদ্দিন, বরগুনা।।
বরগুনার তালতলীতে নতুন প্রযুক্তির একটি কম্বাইন হার্ভেস্টার মেশিন হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪মে) দুপুর ১২টায় উপজেলা চেয়ারম্যান রেজবি- উল কবির একজন কৃষকের মাঝে এ মেশিন হস্তান্তর করেন।
জানাগেছে, কৃষি কাজকে এগিয়ে নেয়ার জন্য সরকার জাপানি প্রযুক্তির ইয়ানমার কম্বাইন হার্ভেস্টার মেশিনের উদ্ভাবন করেন। এই মেশিনে একই সাথে ধান কাটা, মাড়াই ও বস্তাভর্তি করা যায়।
সরকারী উন্নয়ন সহায়তার আওতায় কৃষি মন্ত্রনালয়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তালতলী উপজেলার একজন কৃষকের জন্য এ নতুন প্রযুক্তির কম্বাইন হার্ভেস্টার মেশিন সরবরাহ করেন।বৃহস্পতিবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা চেয়ারম্যান রেজবি-উল কবির কৃষক মোঃ মহিউদ্দিনের কাছে এ মেশিন হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান,তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আরিফুর রহমান প্রমুখ।
You must be logged in to post a comment.