তালতলীতে গাঁজাসহ একজন গ্রেফতার 

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০, ১০:৫৯ পূর্বাহ্ন

মোঃজসীম উদ্দিন ,বরগুনা প্রতিনিধি।।

বরগুনার তালতলীতে গাঁজাসহ একজনকে গ্রেফতার করে তালতলী থানা পুলিশ। বুধবার( ২৫ মার্চ) বিকাল তিন ঘটিকার সময় উপজেলার শারিকখালী ইউনিয়নের আংগার পাড়া গ্রামের খবির শিকদারের বাড়ির সামনে থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ৷

গ্রেফতার কৃত হলেন মোঃ শাওন (৩৫), পিতাঃবারেক, গ্রামঃ নিশানবাড়ীয়া , উপজেলা কলাপাড়া কে ১৫ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে  তালতলী থানা পুলিশ।

পুলিশ ও স্হানীয় সূত্রে জানা যায়,  গোপন সংবাদের ভিত্তিতে  এস. আই রাজিব হোসেন এর নেতৃত্বে  একটি টিম অভিযান চালিয়ে ১৫ গ্রাম গাঁজাসহ শাওনকে গ্রেফতার করে। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ কামরুজ্জামান বলেন শাওনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দমন আইনে একটি মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ