এর আগে সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার। দীর্ঘদিনের প্রচলিত রীতি ভেঙে এবার বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে।
সূত্র জানিয়েছে, নতুন মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী, ১১ জন প্রতিমন্ত্রী এবং ২ জন উপমন্ত্রী থাকতে পারেন। এজন্য সরকারি যানবাহন অধিদপ্তর থেকে ৩৮টি গাড়ি প্রস্তুত রাখতে বলা হয়েছে। একই সঙ্গে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য রাজধানীর বেইলি রোড, মিন্টো রোড ও হেয়ার রোড এলাকার ‘মন্ত্রিপাড়া’ নামে পরিচিত বাংলোবাড়ি ও অ্যাপার্টমেন্ট প্রস্তুত করা হচ্ছে।
সরকারি আবাসন পরিদপ্তর জানিয়েছে, নতুন মন্ত্রীদের আবাসনের জন্য বেশ কয়েকটি বাংলোবাড়ি ইতোমধ্যে খালি হয়েছে এবং আরও কিছু দ্রুত খালি করা হচ্ছে। অবসরপ্রাপ্ত বিচারপতি, সাবেক সরকারি কর্মকর্তা ও উপদেষ্টাদের বাংলোবাড়ি ছাড়ার জন্য চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি খালি হওয়া বাড়িগুলো সংস্কারের কাজও শুরু হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২০৯টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। সংসদীয় দলের বৈঠকে দলনেতা নির্বাচনের পর রাষ্ট্রপতি সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন। সেই অনুযায়ী তারেক রহমান দেশের ১৯তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন এবং নতুন মন্ত্রিসভা গঠন করবেন।
নতুন সরকারের দায়িত্ব গ্রহণের মাধ্যমে প্রায় দুই দশক পর আবার রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি।
You must be logged in to post a comment.