তারেক রহমানের জন্মদিন পালনে নিষেধাজ্ঞা

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ৭:৫৪ পূর্বাহ্ন

আগামী ২০ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন। দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব ইউনিটের নেতাকর্মীদের দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সেদিন তারেক রহমানের জন্মদিন নিয়ে কোনও অনুষ্ঠান পালিত হবে না।

সোমবার (১১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার ১০ বছরের সাজা স্থগিত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের সই করা বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এর ব্যত্যয় হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, ২০১৬ সাল থেকে ১৫ আগস্ট বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কেক কেটে জন্মদিন উদযাপন বন্ধ করে দেন। ওই বছরই তিনি গুলশানে এক সংবাদ সম্মেলনে জাতীয় নেতাদের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ