তারেক মাহমুদ জয়’র কবিতা

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৮, ১০:১১ অপরাহ্ন

চরমপত্র
তারেক মাহমুদ জয়
তোমরা কি আমাকে দেখতে পাও- তোমাদের এই শহরে মনুমেন্টের মেঝেতে?
তোমরা তো মনের ক্ষুধায় ক্লান্ত হওয়া, আমিও পেটের ক্ষুধায়- জল থেকে তোলা ছটফট মাছটি!
তোমাদের ওই কাপড়ের টুকরো থেকে এক টুকরো কাপড় দাও
আমি তো বিবস্ত্র!
এই শহরের সৌন্দর্যে বিবস্ত্ররা বেমানান!
সভ্যতার কাছে বেমানান আমাকে অন্ন দাও, বস্ত্র দাও, মুক্তি দাও অভিশপ্ত বেকারত্ব থেকে।
তোমাদের মনের ক্ষুধায়- পেটের ক্ষুধায় ক্ষিপ্ত শরীরে আমার অসুস্থতার বাস! মনে হয় খুন করি কোনো ধনীর দুলালকে
সভ্যতার সুন্দর ব্যবস্থাবদ্ধ কারাগারে দু’মুঠো অন্ন
অথবা অসহায়ের মতো
পা দু’টো ঠেলে দিই চলন্ত গাড়ির তলে,
পিষ্ট হয়ে- সভ্যতার সুন্দর ব্যবস্থাপনায় হাসপাতালের বেডে দু’বেলা দু’মুঠো অন্ন করি অন্বেষণ!
অসহায়ের অনিয়ম নিয়মে আমাদের বেঁচে থাকা!
হে সভ্যতা! তোমাদের এক টুকরো কাপড়ের কসম!
তোমাদের সভ্যতায় সভ্য হয়ে –
বাঁচতে দাও আমাদের।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ