তারাইলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট করোনা পজেটিভ

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ২৯ মে, ২০২০, ৯:৪২ অপরাহ্ন

হুমায়ুন কবির, কিশোরগঞ্জ।।

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা ভূমি অফিসে কর্মরত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আবু রিয়াদ কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।

জানা গেছেগত ২৩’মে শনিবার করোনা ভাইরাস সনাক্তকরণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১১৪ জনের স্যাম্পল সংগ্রহ করে কিশোরগঞ্জ সিভিল সার্জন অফিসে পাঠানো হয়।

শুক্রবার (২৯ মে) দুপুরে পাওয়া গত ২৩’মে পাঠানো স্যাম্পলের রিপোর্টে ১১৪ জনের মধ্যে ১০৪ জন নেগেটিভ, ৯ জনের রিপোর্ট বাতিল এবং এক জনের দেহে করোনা ভাইরাস পজেটিভ ধরা পড়ে।

আর পজেটিভ ধরা পরা ব্যাক্তিই হলেন উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আবু রিয়াদ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ