তরুন  প্রজন্মের জন্য নতুন কিছু করতে চায় শেখ তন্ময় 

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮, ৯:৫০ অপরাহ্ন

বায়জিদ হোসেন, বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাট-২ বাগেরহাট সদর কচুয়া আসনের আঃলীগের দলীয় মনোনিত শেখ হাছিনার ভাতিজা শেখ তন্ময় বলেছেন, গত দশ বছরে আওয়ামী লীগ সরকার যেসব উন্নয়ন করেছে তা জনগনকে বোঝাতে হবে। সেই সাথে উন্নয়নের তথ্যচিত্র জনগনের মাঝে তুলে ধরতে হবে।  ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ার আহব্বান জানাতে হবে। বৃহস্পতিবার (২৯ নভেম্বার) দুপুরে বাগেরহাট পৌরসভা মিলনায়তনে জেলা ছাত্রলীগেরে আয়োজনে এক পরিচিতি সভায়  একথা বলেন। এসময় তিনি আরো বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের সভানেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দিয়েছেন। আমি এই আসনে বিজয়ী হয়ে শেখ হাসিনাকে উপহার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছি,, এবং এই প্রতিস্রুতি যেন অক্ষুন্য রাখতে পারি সেই লক্ষে নৌকার পক্ষে  সকলে কাজ করবেন। আমি এখান থেকে এই এলাকার অবহেলিত মানুষের পাশে থেকে কাজ করতে চাই। তরুণ প্রজন্মের জন্য নতুন কিছু করতে চাই। তাই আবারও দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানাচ্ছি। বাগেরহাট জেলা ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র খান হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আহাদ হায়দার, জেলা যুবলীগের আহ্বায়ক সরদার নাসির উদ্দিন, জেলা তাঁতী লীগের সভাপতি তালুকদার আব্দুল বাকি, জেলা কৃষক লীগের সভাপতি আবুল হাশেম শিপন ,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সরদার নাহিয়ান আল সুলতান ওশানসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এরআগে জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আহাদ হায়দার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ছাত্রলীগের নেতাকর্মীদের কি ভূমিকা রাখতে হবে তার উপর দিক নির্দেশনা দেন।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ