অন্যদৃষ্টি অনলাইন।।
জাতীয় নির্বাচনের ৪২ দিন আগে সংসদ ভেঙে দিয়ে নতুন আঙ্গিকে তত্ত্বাবধায়ক সরকার গঠনের ব্যবস্থাগ্রহণের প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে করা রিটের ওপর শুনানি হবে আজ বুধবার।
বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও মো: আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল এ দিন ধার্য করেন।
রিটকারী আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ নয়া দিগন্তকে এ কথা জানিয়েছেন।
সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. ইউনুছ আলী আকন্দ। রিটে আইন মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রী পরিষদ সচিব, প্রধান নির্বাচন কমিশনারসহ সাতজনকে বিবাদি করা হয়। সংসদ নির্বাচনের ৪২ দিন আগে জাতীয় সংসদ ভেঙে দিয়ে নতুনভাবে এবং নতুন আঙ্গিকে তত্ত্বাবধায়ক সরকার গঠনের ব্যবস্থাগ্রহণের নির্দেশনা চেয়ে রুল জারিরও আবেদন করা হয়েছে রিটে। আর সে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ওপর নিষেধাজ্ঞার আদেশ দিতেও আবেদন করা হয়েছে।
You must be logged in to post a comment.