মাসুদ রানা।।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের ১ম বর্ষের সাদিয়া আফরিন তৃষ্ণাকে ল্যাপটপ দিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য হাত বাড়িয়ে দিয়েছেন ঝিনাইদহ পৌরসভার মেয়র ও ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু।
আজ রবিবার (১৯ আগস্ট) দুপুর ২ টায় পৌরভার নিজ কার্যালয়ে তার হাতে ল্যাপটপ তুলে দেন। ল্যাপটপ তুলে দেওয়ার সময় সাইদুল করিম মিন্টু বলেন, আমি লেখা পড়ার জন্য যেকোনো সাহায্য সহযোগিতা করে আসছি।আমি চাই কারোর যেন অর্থের অভাবে পড়াশোনা বাদ না যায়।পড়াশোনা বিষয়ে আমার সাহায্য সহযোগীতা অব্যাহত থাকবে। তৃষ্ণার পিতা মিজানুর রহমান বলেন,আমার মেয়ের পাশে জনদরদী নেতা সাইদুল করিম মিন্টু দাড়িয়ে আমাকে সম্মানিত করেছে।আমি তার প্রতি চির কৃতজ্ঞ থাকবে।
দৃষ্টি প্রতিবন্ধী সাদিয়া আফরিন তৃষ্ণা বলেন,আমার পড়াশোনার জন্য ল্যাপটপ দিয়ে যে মহৎ কাজ করেছে আমি সারা জীবন তাকে মনে রাখবো। তার মত মহান মানুষ সত্যি পাওয়া যায় না।এছাড়া তিনি সাইদুল করিম মিন্টুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় সাদিয়া আফরিন তৃষ্ণার পিতা,বোনসহ পরিবারের অন্যান্য সদস্য উপস্থিত ছিল। এছাড়া উপস্থিত ছিলেন,ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি রায়হান,ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান,কসাসের সাধারণ সম্পাদক প্রতাপ আদিত্য।এছাড়া আরও উপস্থিত এনামুল হক ডেভিড, কাজল বিশ্বাস ও নিয়ামুল সবুজ।
You must be logged in to post a comment.