ঢাবি শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১৮, ৩:৩১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার।।

কোটা আন্দোলনকারী সকল শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ জানিয়েছে ঢাবি শিক্ষার্থীরা বলেছে, হামলার বিচরা না হওয়া পর্যন্ত তারা ক্লাস- পরীক্ষায় অংশ গ্রহণ করবে না। সেই সাথে তারা দাবি জানিয়েছে সকল আটককৃত শিক্ষার্থীদের মুক্তি দেবার।

বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত মানববন্ধন থেকে সাধারণ শিক্ষার্থীরা এসব কথা বলেন। শিক্ষার্থীরা বলেন, ‘শিক্ষা ও হাতুড়ি এক সঙ্গে চলতে পারে না। যতদিন হামলার বিচার হবে না ততদিন ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত থাকবে। আগে নিরাপত্তা, পরে ক্লাস। এখন থেকে যদি কোনো কর্মসূচিতে ছাত্রলীগ হামলা চালায় তাহলে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করা হবে।’ তারা আরও বলেন, কোটা সংস্কার আন্দোলনের যৌক্তিক দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ হামলা করেছে। এর প্রতিবাদ করতে গেলে শিক্ষকদের ওপরও হামলা করা হয়েছে। হামলার বিচার চাইতে গেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চুপ। তারা কোনো জবাব দিচ্ছে না।

মানববন্ধনে অর্থনীতি বিভাগের শিক্ষক ড. রুশাদ ফরিদী বলেন, আজকের এ মানববন্ধন প্রমাণ করে শিক্ষার্থীরা ত্রাসের রাজত্ব ভেঙে প্রতিবাদ করতে শিখেছে। গত সমাবেশে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার পর শিক্ষার্থীরা ক্যাম্পাসে নিরাপত্তাহীনতা বোধ করছে। ছাত্রলীগের কথাবার্তা পোলাপানের মতো। তাদের বিভিন্নভাবে ব্রেনওয়াশ করা হয়।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ