আরাফাত, ইবি।।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক’র সাথে মতবিনিময় করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং প্রগতিশীল শিক্ষক-কর্মকর্তাবৃন্দ।
আজ শনিবার(১১ আগস্ট১৮) সকালে কুষ্টিয়াতে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের খুলনা বিভাগীয় সম্মেলনে যাওয়ার পথে প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে যাত্রা বিরতি করেন। এদিকে তিনি ক্যাম্পাসে পৌঁছানোর সাথে সাথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপ- উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ সেলিম তোহা তাঁকে স্বাগত জানান।
জানা যায়, যাত্রা বিরতির সময় উপ- উপাচার্যের কার্যালয়ে প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ সেলিম তোহা’র সাথে মতবিনিময় করেন। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক ও অবকাঠামোগত উন্নয়নসহ এখানে শতভাগ মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হচ্ছে জেনে তিনি সন্তুষ্ট প্রকাশ করেন এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে কোন উন্নয়নে পাশে থাকবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক’র ইসলামী বিশ্ববিদ্যালয়ে আগমনে কর্মরত প্রগতিশীল শিক্ষক-কর্মকর্তারা তার সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভার:) এস, এম আব্দুল লতিফ, প্রক্টর প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মোঃ রেজওয়ানুল ইসলাম, প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের সভাপতি প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, পরিবহন প্রশাসক প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর হোসেন, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি প্রফেসর ড. তপন কুমার জোদ্দার, পরিসংখ্যান বিভাগের সভাপতি আলতাফ হোসেন রাসেল, কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক মীর মোঃ মোর্শেদুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক-কর্মকর্তবৃন্দ।
মতবিনিময় শেষে ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বিশ্ববিদ্যালয়ে অবস্থিত “মৃত্যুঞ্জয়ী মুজিব” মুর্যাল পরিদর্শন শেষে ক্যাম্পাস ত্যাগ করেন।