ঢাকা রেঞ্জে শ্রেষ্ঠ পুলিশ সুপার সাইদুর, শ্রেষ্ঠ তদন্ত তদারকি অফিসার ছানোয়ার

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯, ৫:০৯ অপরাহ্ন

ফয়সাল হাবিব সানি, স্টাফ রিপোর্টার।।

আইন শৃঙ্খলা রক্ষায় অভূতপূর্ব অবদানের স্বীকৃতিস্বরূপ ঢাকা রেঞ্জে শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন গোপালগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান (পিপিএম বার) ও শ্রেষ্ঠ তদন্ত তদারকি অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (তদন্ত তদারকি অফিসর) মোঃ ছানোয়ার হোসেন (পিপিএম)।

উল্লেখ্য, ঢাকা রেঞ্জের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভায় ঢাকা রেঞ্জে নির্বাচিত পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমানের হাতে ক্রেস্ট তুলে দেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোঃ জাবেদ পাটোয়ারী (বিপিএম বার)। অন্যদিকে, শ্রেষ্ঠ তদন্ত তদারকি অফিসার হিসেবে মোঃ ছানোয়ার হোসেনের হাতে সনদপত্র তুলে দেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান (বিপিএম বার)। প্রসঙ্গত, এতে করে মোঃ ছানোয়ার হোসেন মোট ৩ বার ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ তদন্ত তদারকি অফিসার নির্বাচিত হন।

এসময় ডিআইজি মোঃ মাইনুল হাসান (পিপিএম), আসাদুজ্জামান (বিপিএম বার), সিআইডি ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ তানভীর (পিপিএম) প্রমুখ ব্যক্তিবর্গের উপস্থিতি ছিলো লক্ষ্যণীয়।

এছাড়াও ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, কুমিল্লা, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, শরিয়তপুর, নরসিংদী, টাঙ্গাইল, মুন্সিগঞ্জ এবং রেঞ্জ অফিসের  বিভিন্ন পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ