ঢাকা যাবেনগো, ঢাকা?

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২৬ আগস্ট, ২০১৮, ৯:৪৪ অপরাহ্ন

নাজমুল হুদা রিপন, হরিণাকুণ্ডু, ঝিনাইদহ।।

হরিণাকুণ্ডু থেকে সরাসরি যাত্রীদের ঢাকা যাতায়াত করার ব্যবস্থা স্কাই লাইন।

আজ রোববার হরিণাকুণ্ডু বাজারে   স্কাই লাইন বাসের শুভ  উদ্বোধন করা হয়। বাসের শুভ উদ্বোধন করেছেন ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ পৌর মেয়র সাইদুল করিম মিন্টু।

উদ্বোধনকালে সাইদুল করিম মিন্টু বলেন,আমরা জনসাধারণের কথা ভেবে এই উদ্যোগ নিয়েছি যাতে মানুষ নির্বিঘ্নে ঢাকা থেকে হরিণাকুণ্ডু  সহজে যাতায়াত করতে পারে।

স্থানীয় কয়েকজন বলেন,আমাদের দীর্ঘ দিনের স্বপ্ন পূরণ করলেন এজন্য আমরা খুব খুশি হয়েছি।

এসময় উপস্থিত ছিলেন, হরিণাকুণ্ডু  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, যুগ্মসাধারাণ সম্পাদক অধ্যক্ষ শরিফুল ইসলাম শরিফ, ঝিনাইদহ বাস মিনিবাস সমিতির সভাপতি রোকনুজ্জামান রানু, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসাইন।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ