বায়জিদ হোসেন, বাগেরহাট।।
বাগেরহাটের রামপালে বিনামূল্যে দিন ব্যাপি চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) সকালে রামপাল উপজেলার বড়দিয়া হাজী আরিফ (রঃ) মাদরাসা মাঠে এ চক্ষু চিকিৎসা শিবিরের উদ্বোধন করেন ঢাকা মেগাসিটি লায়ন ক্লাব ও লায়ন ফাউন্ডেশনের সভাপতি লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন। ইজারাদার মহসিন হোসেন, সরদার বাকি বিল্লাহ, মোখলেছুর রহমান, কাজী জাহিদুল রহমান সহ স্থানীয়গন্যমান্য ব্যক্তিবর্গ।
বিনামূল্যে চক্ষু চিকিৎসা নিতে সকাল থেকেই মোংলা ও রামপাল উপজেলাসহ বিভিন্ন এলাকা থেকে প্রায় সহস্রধিক নারী পুরুষ ও শিশু অংশ নেয়। মাদরাসা মাঠে নারী ও শিশুদের ৪টি এবং পুরুষদের ৪টি বুথে রোগীদের চিকিৎসা সেবা দেয়া হয়। দুপুর একটা পর্যন্ত প্রায় সহস্রধিক রোগীকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। এছাড়া ৫শতাধিক রোগীকে নেত্রনালী ও ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়। এদের ঢাকা লায়ন চক্ষু হাসপাতালে নিয়ে অপারেশনের ব্যবস্থা করা হবে।
লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম জানান, রামপাল ও মোংলাসহ পার্শ্ববর্তী এলাকায় বিভিন্ন সময় আমরা চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করেছি। এ অঞ্চলে প্রায় অর্ধলক্ষ চোখের রোগীকে বিভিন্ন সময় বিনামূল্যে সেবা প্রদান করা হয়েছে।
এছাড়া ৫ হাজার রোগীর চোখের নেত্রনালী ও ছানি অপারেশনের মাধ্যমে অন্ধত্বের থেকে মুক্তি পেয়েছে। আজকের এই চক্ষু চিকিৎসা শিবিরের মাধ্যমে যেসব রোগীর চোখে অপারেশনের প্রয়োজন হবে তাদেরকে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।
You must be logged in to post a comment.