ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন মঙ্গলবার থেকে

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ৩০ জুলাই, ২০১৮, ১০:৫৩ অপরাহ্ন

অন্যদৃষ্টি অনলাইন।।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষে ভর্তির অনলাইনের আবেদন প্রক্রিয়া মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। এদিন বিকাল সাড়ে ৫টা থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া। চলবে আগামী ২৬ আগস্ট রাত ১২টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে (কক্ষ নং-২১৪) আনুষ্ঠানিকভাবে ভর্তি প্রক্রিয়া উদ্বোধন করবেন।

উল্লেখ্য, বরাবরের মতো এবারো পাঁচটি ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথমে ‘গ’ ইউনিটের ও সর্বশেষ ‘ঘ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী এবারের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৮ সেপ্টেম্বর শুক্রবার, ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ সেপ্টেম্বর শুক্রবার, ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৪ সেপ্টেম্বর শুক্রবার, ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১২ অক্টোবর শুক্রবার এবং ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ১৫ সেপ্টেম্বর শনিবার ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (অঙ্কন) ২২ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত হবে।

নির্ধারিত সময়ের পর থেকে(মঙ্গলবার বিকাল সাড়ে ৫টা) আগ্রহী শিক্ষার্থীরা admission.eis.du.ac.bd ওয়েবসাইটে প্রবেশ করে ফরম পূরণ করতে পারবে। এছাড়া ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের উক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে।

আরো পড়ুন :  ৩৯তম বিশেষ বিসিএসের আসনবিন্যাস প্রকাশ
৩৯তম বিশেষ বিসিএস পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। কমিশনের নিজস্ব ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এই বিশেষ বিসিএস শুধু চিকিৎসকদের জন্য। ৩৯তম বিশেষ বিসিএসে ২০০ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করলে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা হবে।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নেসার উদ্দিন আহমদ জানান, আগামী ৩ আগস্ট শুক্রবার ৩৯তম বিশেষ বিসিএসের এমসিকিউ ধরনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর ২৫টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। আসন বিন্যাস দেখতে ভিজিট করুন www.bpsc.gov.bd

পিএসসি সূত্র জানায়, ৩৯তম বিশেষ বিসিএসের আবেদন কার্যক্রম শুরু হয় গত ১০ এপ্রিল, শেষ হয় ৩০ এপ্রিল। এতে মোট ৩৯ হাজার ৯৫৪ জন প্রার্থী আবেদন করেছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, ৩৯তম বিসিএসে ৪ হাজার ৫৪২ জন সহকারী সার্জন আর ২৫০ জন সহকারী ডেন্টাল সার্জন নেওয়া হবে। সব মিলে প্রায় পাঁচ হাজার চিকিৎসক নেওয়া হবে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ৩৯তম বিশেষ বিসিএসে ২০০ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। এ ছাড়া ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা হবে।

৩৮তম বিসিএস লিখিত পরীক্ষার আসনবিন্যাস ও রুটিন প্রকাশ করা হয়েছে। রোববার বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) ওয়েবসাইটে তা প্রকাশ করা হয়। সেই সাথে চিকিৎসক নিয়োগে ৩৯তম বিশেষ বিসিএস’র প্রিলিমিনারি পরীক্ষার আসনবিন্যাসও প্রকাশ করা হয়েছে।

এ বিষয়ে পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেন, আগামী ৮ আগস্ট বুধবার ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে। সারাদেশের আটটি বিভাগে ১৩ আগস্ট পর্যন্ত এ পরীক্ষা চলবে। ইতোমধ্যে পিএসসির ওয়েবসাইটে পরীক্ষার আসনবিন্যাস ও সময়সূচি প্রকাশ করা হয়েছে।

তিনি বলেন, ৩৯তম বিশেষ বিসিএসর প্রিলিমিনারি পরীক্ষারও আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে। চিকিৎসক নিয়োগে আগামী ৩ আগস্ট এই বিশেষ বিসিএস পরীক্ষা হবে। বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর ২৫টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার সময়সূচিতে দেখা গেছে, আগামী ৮ আগস্ট ইংরেজি পরীক্ষার মধ্য দিয়ে ৩৮তম বিসিএস লিখিত পরীক্ষা শুরু হবে। ৯ আগস্ট বাংলাদেশ বিষয়াবলি, ১১ আগস্ট আন্তর্জাতিক বিষয়াবলি, ১২ আগস্ট সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি এবং ১৩ আগস্ট বাংলা প্রথম ও দ্বিতীয়পত্র পরীক্ষা হবে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভিগের কেন্দ্রগুলোতে প্রতিটি পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ২টায় শেষ হবে।

এ সংক্রান্ত পিএসপির এক বিজ্ঞপ্তিতে এতে বলা হয়েছে, লিখিত পরীক্ষার পাসের জন্য ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেতে হবে। লিখিত পরীক্ষার জন্য নতুন করে প্রবেশপত্র দেয়া হবে না। পরীক্ষার্থীরা ঘড়ি, মোবাইল, ব্যাগ, ক্যালকুলেটরসহ কোনো ধরনের ইলেকট্রনিকস ডিভাইস নিয়ে হলে আসতে পারবেন না। এই নিষেধাজ্ঞা অমান্য করলে তা হবে শাস্তিযোগ্য অপরাধ। শুধু গাণিতিক যুক্তি (আবশ্যিক) বিষয়ের ক্ষেত্রে সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, তবে সাইন্টেফিক ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ।

এতে আরও বলা হয়েছে, পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হবে। এরপর কোনো প্রার্থীকে আর কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে না। কারও প্রবেশপত্র হারিয়ে গেলে পিএসসির ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন।

পিএসসি সূত্রে জানা গেছে, ৩৮ বিসিএসে প্রশাসনে ৩০০টি, পুলিশে ১০০ এবং পররাষ্ট্রে ১৭, সাধারণ ক্যাডারে মোট ৫২০, কারিগরি ও পেশাগত ক্যাডারে ৫৪৯ এবং শিক্ষা ক্যাডারে (সরকারি সাধারণ কলেজ ও সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ) মোট ৯৫৫টি পদ রয়েছে।

সূত্র জানায়, গত ২৮ ফেব্রুয়ারি ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ১৬ হাজার ২৮৬ জন প্রার্থী উত্তীর্ণ হন। গত ২৯ জানুয়ারি এ পরীক্ষা হয়। এই বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে তিন লাখ ৪৬ হাজার ৫৩২ জন প্রার্থী আবেদন করেছিলেন। প্রিলিমিনারি পরীক্ষা দেশের প্রায় চারশটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৮৮ হাজার ৮৯৯ জন।৩৮তম বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাসে বাংলাদেশ বিষয়াবলিতে ৫০ নম্বরের মুক্তিযুদ্ধের ইতিহাস অন্তর্ভুক্ত করা হয়েছে।

মেডিকেল সায়েন্স বা ডেন্টাল সায়েন্স বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা হবে। এ ছাড়া বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০ নম্বর করে এবং মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তিতে ১০ নম্বর করে মোট ২০০ নম্বরের দুই ঘণ্টার এমসিকিউ ধরনের লিখিত পরীক্ষা হবে।

প্রতি প্রশ্নের সঠিক উত্তরের জন্য ১ নম্বর দেওয়া হবে। তবে প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা হবে শূন্য দশমিক ৫০ নম্বর। লিখিত পরীক্ষায় পাস নম্বর পিএসসি নির্ধারণ করবে। মৌখিক পরীক্ষার পাস নম্বর ধরা হয়েছে ৫০।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ