ঢাকা থেকে এ্যাম্বুলেন্সে মোরেলগঞ্জ আসা ৪ জনের নমুনা সংগ্রহ

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০, ১১:৪২ পূর্বাহ্ন

শেখ সাইফুল ইসলাম কবির।।

বাগেরহাটের মোরেলগঞ্জে এ্যাম্বুলেন্সে করে আসা ৪ যাত্রীর নমুনা সংগ্রহ করেছেন মেডিকেল টিম।

ওই চার যাত্রী ঢাকা থেকে একটি এ্যাম্বুলেন্স ভাড়া করে বৃহস্পতিবার বিকেলে  মোরেলগঞ্জে আসলে পুলিশ এ্যাম্বুলেন্সসহ যাত্রীদেরকে হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, এ্যাম্বুলেন্সটি মোরেলগঞ্জ সীমানায় প্রবেশের সাথে সাথেই দৈবজ্ঞহাটি এলাকায় পুলিশ সেটিকে থামিয়ে দেয়। পরে গাড়িসহ সকলের শরীরে জীবানুনাশক ওষুধ স্প্রে করে উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, এ্যাম্বুলেন্সে থাকা বহরবুনিয়া গ্রামের ৪ যাত্রীর মধ্যে একজন অন্ত:স্বত্তা নারী ছিলেন। করোনা টেষ্টের জন্য তাদের নমুনা সংগ্রহ করে নিজ বাড়িতে হোমকোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ