ঢাকায় বাস চাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় কোটচাঁদপুরেও শিক্ষার্থীদের মানববন্ধন

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ৩ আগস্ট, ২০১৮, ৬:৫২ অপরাহ্ন

এন আই শান্ত, কোটচাঁদপুর, ঝিনাইদহ।।
ঢাকার কুর্মিটোলায় বাস চাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে ঝিনাইদহের কোটচাঁদপুরেও মানবন্ধন করেছে শিক্ষার্থীরা।
শুক্রবার (০৩ আগস্ট) সকালে বৃষ্টি আর ছুটির দিন উপেক্ষা করে নিরাপদ সড়কের দাবীতে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর  শহরের মেইন বাজার চত্বরে বিভিন্ন স্কুল কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীরা মানববন্ধন করে।
এ সময় তারা আন্দোলনরত শিক্ষার্থীর উপর পুলিশের হামলার নিন্দা ও নৌমন্ত্রীর হাসির কঠোর সমালোচনা করে বিভিন্ন ফেস্টুন ঝুলিয়ে প্রতিবাদ জানায়।
সকাল সাড়ে ১০ টা থেকে শুরু হওয়া ঘণ্টাব্যাপী মানববন্ধনে উপস্থিত ছাত্র-ছাত্রীরা বিভিন্ন ধরনের শ্লোগান দেয়।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ