ঢাকায় আসছেন নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক
সোমবার, ১৫ আগস্ট, ২০২২, ৮:২৬ পূর্বাহ্ন

এবার ঢাকায় আসছেন আরেক বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। এটি হতে যাচ্ছে ‘সাকি সাকি’, ‘দিলবার’ গান দিয়ে ঝড় তোলা নোরার প্রথম ঢাকা সফর। জানা যায়, ঢাকায় একটি পুরস্কার বিতরণী আয়োজনে নাচ পরিবেশন করবেন তিনি। নোরা ফাতেহির সঙ্গে চূড়ান্ত আলোচনা হয়েছে, ডিসেম্বরের মাঝামাঝির দিকে তিনি ঢাকায় আসবেন।

এরআগে বলিউডের নন্দিত অভিনেত্রী শিল্পা শেঠি কুন্দ্রা গত মাসেই ঢাকায় এসেছিলেন। চলতি বছরের মার্চে ঢাকায় ঘুরে গেছেন আরেক অভিনেত্রী সানি লিওন।

অনুষ্ঠান আয়োজকদের একজন জানান, নোরা ফাতেহির সঙ্গে ইতোমধ্যেই বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। চলতি বছরের ডিসেম্বরের মাঝামাঝির দিকে তিনি ঢাকায় আসবেন। আশা করা হচ্ছে শিগগিরই তারিখ চূড়ান্ত করতে পারব।

আইটেম গানের পাশাপাশি বলিউডের বেশ কিছু সিনেমায় নজর কেড়েছেন নোরা। এর মধ্যে রয়েছে ‘বাহুবলী: দ্য বিগিনিং’, ‘কিক টু’, ‘শের’, ‘লোফার’, ‘সত্যমেভ জয়তে’, ‘স্ত্রী’, ‘ভারত’, ‘বাটলা হাউস’। এর বাইরে দক্ষিণী সিনেমাতেও সরব উপস্থিতি তার।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ