মহসিন মোল্যা, মাগুরা প্রতিনিধি।।
মাগুরা শ্রীপুর উপজেলার ঢাকাস্হ শ্রীপুর উপজেলা কমিটির আলোচনা সভা ও আহ্বায়ক কমিটি গঠন রবিবার (৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকা নীলক্ষেত বৃহত্তম যশোর ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটিতে জনাব লেঃ কর্নেল গোলাম মওলাকে আহ্বায়ক,জনাব এম,এন ইসলাম তপন চৌধরীকে যুগ্ম-আহ্বায়ক এবং কাজী রফিকুল ইসলামকে সদস্য সচিব করে আগামী ৩০ জুন মেয়াদে ১১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।আলোচনা সভায় ৩০ জুনের মধ্যে আহ্বায়ক কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি গঠনের আহ্বান জানানো হয়।
এ সম্পর্কে ঢাকাস্হ শ্রীপুর উপজেলা সমিতির সদস্য সচিব জনাব রফিকুল ইসলাম বলেন,ঢাকাস্হ শ্রীপুর উপজেলা কমিটি ঢাকায় বসবাসরত শ্রীপুর উপজেলার মধ্যে সৌহার্দ্য ও সম্পৃতি বজায় রাখার লক্ষে কাজ করে আসছে।দীর্ঘ ৭ বছর এই সমিতির কার্যক্রম স্তব্ধ রয়েছে।তাই আমরা নতুন রুপে সমিতির গতি সঞ্চার করার লক্ষে আগামী ৩০ জুনের মধ্যে আমরা পূর্ণাঙ্গ কমিটি দিতে সক্ষম হব ইনশাল্লাহ।
You must be logged in to post a comment.