মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।
শুক্রবার সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে ইনটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে ঢাকাস্হ শ্রীপুর উপজেলা সমিতির বার্ষিক সাধারণ সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকাস্হ শ্রীপুর উপজেলা সমিতির আহ্বায়ক জনাব লেঃ কর্নেল (অবঃ) মোহম্মদ গোলাম মাওলা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মাগুরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব এ্যাড. সাইফুজ্জামান শিখর।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মাননীয় সংসদ সদস্য জনাব এ্যাড. খোদেজা নাসরিন আক্তার হোসেন,প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের মাননীয় সচিব জনাব আকরাম আল হোসেন,মাগুরা জেলা সমিতি ঢাকার সাবেক সাধারণ সম্পাদক ক্যাপ্টেন আবুবক্কর (অবঃ)। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জনাব কাজী রফিকুল ইসলাম।
অনুষ্ঠানিকতার মাধ্যমে ঢাকাস্হ শ্রীপুর উপজেলা কমিটি ঘোষনা প্রদান করেন মাগুরা-১ আসনের মাননীয় সদসদ সদস্য আলহাজ্ব এ্যাড. সাইফুজ্জামান শিখর। লেঃ কর্ণেল মোহম্মদ গোলাম মাওলা (অবঃ) কে সভাপতি,কাজী রফিকুল ইসলামকে সিনিয়র সহ-সভাপতি,মিয়া মাসুদুর রহমানকে সাধারণ সম্পাদক,কাজী শফিকুর রহমান শাকিলকে সাংগঠনিক সম্পাদক এবং বি এম সাইফুজ্জামান স্বপনকে কোষদক্ষ করে ৩ বছর মেয়াদে ৩৯ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব আলহাজ্ব এ্যাড. সাইফুজ্জামান শিখর বলেন,ঢাকাস্হ শ্রীপুর উপজেলা সমিতির মাধ্যমে শ্রীপুরবাসির মধ্যে সৌহার্দ্য ও পারস্পারিক বন্ধনে আবদ্ধ হবে। এবং সুখী সমৃদ্ধ শ্রীপুর উপজেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
You must be logged in to post a comment.