ঢাকার ধামরাই উপজেলায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কুশপুত্তলিকা দাহ

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০১৯, ৯:৫৩ অপরাহ্ন

এম.এ.হাসান, ধামরাই, ঢাকা।।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে উপজেলার বাথুলি এক্সেল রোড এলাকায় ধামরাই উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ শেষে এ কুশপুতুল দাহ করা হয়।

এই ঘটনার নেতৃত্ব প্রদানকারী ধামরাই উপজেলা ছাত্রলীগের  যুগ্ম-আহ্বায়ক রবিউল আউয়াল রুবেল বলেন, একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি বাংলাদেশের তারেক রহমান গত কয়েকদিন আগে লন্ডনে মিডিয়ার সামনে প্রজাতন্ত্রের কর্মকর্তা জিয়াউর রহমানকে বাংলাদেশী জাতীয়তাবাদের পিতা সম্বোধন করে বক্তব্য প্রদান করে, সেই বক্তব্যের প্রতিবাদে ধামরাই উপজেলা ছাত্রলীগ তারেক রহমানের কুশপুত্তলিকা পোড়ানো হয়।

শান্ত মরিয়ম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ জাকারিয়া দিপু বলেন, ধামরাই উপজেলা ছাত্রলীগের এই উদ্যোগের মাধ্যমে আমরা বাংলার মাটিতে তারেক রহমানের বিচার দাবি করি।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ নেতা আল-আমিন হোসেন উজ্জল, হৃদয় হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের নেতারা।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ