সোমবার (৯ সেপ্টেম্বর) দিনগত রাতে দুইজন নিজবাড়ীতে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বেলিশ্বর গ্রামের মোঃওফাজুদ্দিনের ছেলে মোঃ বাদশা মিয়া। একই গ্রামের মোঃ দুলাল মিয়ার ছেলে মোঃ রবিন।
এলাকার বাসীর সুএে জানা যায় বেলিশ্বর গ্রামের শাফিকুল ইসলাম (সাকু)এর মেয়ে সাভার বিশ্ববিদ্যালয়ের এইচ এস সি ২য় বর্ষের ছাত্রী সৈয়দা জিমিয়া ইসলামকে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় কুপ্রস্তাব দিয়ে বিরুক্ত করলে মেয়ে রাজি না হওযায় এসিড মেরে মুখ জলসে দেওয়ার ভয় দেখায়। পরে মেয়ের বাবা শাফিকুল ইসলাম (সাকু) ছেলের বাবাকে বার বার বললেও তারা কোন কর্ণপাত না করায় গতকাল ৯ সেপ্টেম্বর দিনগত রাতে ধামরাই থানায় এসে একটি লিখিত অভিযোগ দায়ের করে। পরে রাতেই পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করে।
এই ব্যাপারে মেয়ের বাবা মোঃ শাফিকুল ইসলাম ( সাকু) বলেন. আমার মেয়েকে পথেও কলেজে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিলে আমার মেয়ে রাজি না হওয়ায় রবিন. তানজিল ও রকি আমার মেয়েকে এরা তিনজন এসিড মেরে মুখ জলসে দেওযার হুমকি দিলে আমার মেয়ে ভয়ে কলেজে যাওয়া বন্ধ করে দেয়। আমার স্ত্রী আমাকে সব ঘটনা খুলে বললে আমি থানায় এসে একটি মামলা দায়ের করি।
এই ব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা জানান ইভটিজিংয়ের ঘটনায় দুইজকে গ্রেপ্তার করা হয়েছে, আটককৃতদের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বাকিদের গ্রেপ্তার তৎপরতা চলতেছে।
You must be logged in to post a comment.