ঢাকার ধামরাইয়ে রক্ত সৈনিক সংগঠনের উদ্যোগে ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন

এম.এ হাসান, ধামরাই, ঢাকা
বুধবার, ৭ অক্টোবর, ২০২০, ৮:৫২ অপরাহ্ন
ঢাকার ধামরাইয়ে রক্ত সৈনিক সংগঠনের উদ্যোগে ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন

ঢাকার ধামরাইয়ে রক্ত সৈনিক সংগঠনের উদ্যোগে ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে।

সারাদেশে অব্যাহত ধর্ষণ, নারী ও শিশু ধর্ষণ নির্যাতন বন্ধের দাবিতে ঢাকার ধামরাইয়ে মানববন্ধনসহ বিক্ষোভ কর্মসূচি পালন করে সংগঠনটি এসময় সাধারণ মানুষও মানববন্ধনে অংশ নেন। পৌর শহরের থানা বাসস্ট্যান্ডে ধামরাই প্রেসক্লাবের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বেলা ১২টায় বেসরকারি সামাজিক সংগঠন রক্ত সৈনিক ধামরাই এর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। রক্ত সৈনিক সংগঠনের সভাপতি নাহিদ হোসেনের সভাপতিত্বে ও জাহিদ হাসানের সঞ্চালনায় মানববন্ধন কার্যক্রম পরিচালিত হয়।

এ মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে সংগঠনের সভাপতি নাহিদ হোসেন বলেন, নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র ও নির্যাতন করা সহ সাম্প্রতিক সময়ে ধামরাই উপজেলা সহ সমগ্র বাাংলাদেশে ঘটে যাওয়া সকল ধর্ষণের প্রতিবাদ জানানো হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ