ড.ফরিদুল ইসলামের বাবার মৃত্যুতে বিএনপির মহাসচিবের শোক প্রকাশ

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১৯ জুন, ২০১৯, ১২:২৫ পূর্বাহ্ন

বায়জিদ হোসেন, বাগেরহাট।।

বাগেরহাট জেলা বিএনপি’র সহ-সভাপতি ও সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের পিতা আলহাজ্ব আব্দুর রহমান ইন্তেকাল করেছে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মঙ্গলবার (১৮ জুন)  সকাল ৫ টা ১৫ মিনিটে তার বাগেরহাটের রামপাল উপজেলার বড়দিয়া গ্রামের তার নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল শতাধিক বছর। তিনি ৩ মেয়ে ২ ছেলেসহ অসংখ্য গুগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা (১৮ জুন) মঙ্গলবার বিকাল ৫ টা ৩০  মিনিটে রামপালের বড়দিয়া গ্রামে তার নিজ বাসভবনে মাঠে অনুষ্ঠিত হয়।

এসময় খুলনা মহানগর বিএনপি, বাগেরহাট জেলা বিএনপি ও বিভিন্ন উপজেলার নেতা-কর্মীরা সহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবির জনপ্রতিনিধিরা মরহুমেরর নামাজের জানাজায় অংশগ্রহণ করেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থনে দাফন করা হয় আব্দুর রহমান’কে।

এদিকে লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের পিতা আলহাজ্ব আব্দুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বিবৃতি জানিয়েছেন বিএপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর সহ জেলা বিএনপি, উপজেলা বিএনপি ও বিভিন্ন সামাজিক ও পেশাজীবি সংঘটন।

বাগেরহাট, রামপাল, ও মোংলা প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন। উল্লেখ ড.শেখ ফরিদুল ইসলামের বাবা আব্দুর রহমান দির্ঘদিন ধরে ক্যান্সারজনিত রোগে ভুগছিলেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ