ড. আনোয়ার খান এমপিকে সংবর্ধনা

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ৪ জানুয়ারী, ২০১৯, ৯:২৮ পূর্বাহ্ন

মোহাম্মদ আলী, লক্ষ্মীপুর।।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর ১ (রামগঞ্জ) আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় ড. আনোয়ার খানকে সংবর্ধনা দিয়েছে আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ। বুধবার সন্ধ্যায় প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রফেসর ডা. ফজলুর রহমান ফুল দিয়ে তাকে অভিনন্দন জানান। এ সময় হাসপাতালের ডাক্তার, বিভিন্ন পর্যায়ের কর্মকার্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এছাড়া তাকাফুল ইনস্যুরেন্স লিমিটেড ও দৈনিক বাংলাদেশ জার্নালের পক্ষ থেকেও তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বাংলাদেশ জার্নালের পক্ষে শুভেচ্ছা জানান পত্রিকার সম্পাদক শাহজাহান সরদার। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জার্নালের বিশেষ প্রতিনিধি শামীম সিদ্দিকী, অনলাইন ইনচার্জ মাহফুজ রহমান, এডমিন অফিসার মানজুম ইসলাম মাকসুদ, আইটি অফিসার মেহেদী হাসান রনি প্রমুখ।

প্রসঙ্গত, ড. আনোয়ার হোসেন খান রাজধানীর ধানমণ্ডির আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতাল ও তাকাফুল ইনস্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান এবং দৈনিক বাংলাদেশ জার্নালের প্রকাশক।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ