ড্রেন পরিষ্কার করলেন ঝিনাইদহের পৌর মেয়র মিন্টু

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১৮, ৬:০৪ অপরাহ্ন

মাসুদ রানা।।

সারাদেশে বৃষ্টিতে যখন জনজীবন অতিষ্ঠ ঠিক তখনি ঝিনাইদহ  পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু জনগনের দুর্ভোগ কমাতে নিজে বৃষ্টিতে ভিজে ড্রেন পরিষ্কার করার কাজ করতে দেখা গেছে।

তিনি  মঙ্গলবার রাতে  শহরের বিভিন্ন স্থানে ভারিবর্ষণে বৃষ্টির পানি জলাবদ্ধতার সৃষ্টি করলে নিজ উদ্দেগ্যে পানি নিষ্কাশনের জন্য কাজ করেন।

তিনি জনগণের একজন সেবক হিসাবে যে দায়িত্ব তাই পালন করেছেন সেটা সবার কাছে  একটা দৃষ্টান্ত। প্রানের ঝিনাইদহবাসীর জন্য এই মহান মানুষ রাত দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তাকে কখনও ট্রাফিক, কখনও পরিচ্ছন্ন কর্মী, কখনও ত্রানকর্তা, কখনও রিক্সাচালক, কখনও শাসক সহ নানা ধরনের কাজে প্রায়ই দেখা যায়।

তার কাছে এই ধরনের কর্মকাণ্ড সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন,আমি কারোর বাহবা পাওয়ার জন্য এধরনের কাজ করিনা।আমি নিজেকে জনগণের কল্যাণে নিয়োজিত রাখতে চাই।তিনি আরও বলেন,আমার নৈতিক দায়িত্ব যেটা সেটা পালন করার চেষ্টা করেছি।আমি চাই না আমার এলাকার লোকজন কোন দুর্ভোগে পড়ুক।

3 Attachments

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ