ডোমসার ইউপি নির্বাচন ঘিরে নৌকা মার্কা সমর্থনে বিশাল জনসভা

শরীয়তপুর প্রতিনিধি
রবিবার, ৭ নভেম্বর, ২০২১, ৮:৪১ অপরাহ্ন

আগামী ১১ নভেম্বর ইউপি নির্বাচন ঘিরে শরীয়তপুর সদর উপজেলা ডোমসার ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মিজান মোহাম্মদ খান এর পক্ষে নৌকা মার্কা সমর্থনে বিশাল জনসভা।

৬ নভেম্বর শনিবার বিকাল ৫টায় ঐতিহাসিক ডোমসার বাজারে বর্তমান চেয়ারম্যান মোঃ চাঁনমিয়া মাদবর এর সভাপতিত্বে নির্বাচনী জনসভা অনুসষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু অনল কুমার দে, বিশেষ অতিথি শরীয়তপুর সদর উপজেলার চেয়ারম্যান আবুল হাসেম তপাদার, সাবেক মেয়র মোঃ রফিকুল ইসলাম কোতোয়াল, শরীয়তপুর যুবলীগ নেতা নুহুন মাদবর, জেলা ছাত্রলীগের আহব্বায়ক মহসিন মাদবর, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. জাহাঙ্গীর সহ-আওয়ামী অংগ সংগঠনের নেতা ও কর্মী উপস্থিত ছিলেন।

নির্বাচনী জনসভায় বক্তারা ডোমসার ইউনিয়নের উন্নয়ন অব্যাহত রাখতে বাংলদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মিজান মোহাম্মদ খান কে নৌকা মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করতে বলেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ