ক্যামব্রিয়ান হাসান।।
বলছিলাম আমার এক পর্যবেক্ষনের কথা, যেটি শুরু করেছিলাম গত মাসে অর্থৎ ১৭ সেপ্টেম্বর ২০১৮। এটি ছিল একমাসের একটি পর্যবেক্ষণ। একমাস এখনো হয়নি। গেল ১২ তারিখে আমি পর্যবেক্ষনের অগ্রগতি জানার জন্য একটু এ্যাডভান্স হলাম। খানিকটা অবাক হলাম আগাম ফলাফল দেখে। বিশ্বাস হতে চাইছিল না। কিন্তু বাস্তবতা অশ্বীকার করি কী করে? আর এটি যদি আমার কোন সহকর্মী/ভাই/বোন এর উপকারে আসে তবে কিছুটা হলেও মহান আল্লাহর কাছে যাযা পাওয়ার আশা রাখি।
হ্যা বন্ধুরা, ইতোমধ্যে হয়তো নিচের ছবি দেখে কিছুটা আঁচ করার চেষ্টা করছেন। ছবিতে দেখা যাচ্ছে এক লিটার পানির একটি বোতল সামনে, মুখে পানরত পানির একটি গ্লাস আর অন্য হাতে আরও তিনটি গ্লাস। সত্যি বলতে আসল রহস্যটা এখানেই। জনৈক ব্যক্তি মাস খানের আগে আমাকে এক গ্লাস সেভেন আপ অফার করেছিলেন। আমি তাকে ধন্যবাদ দিয়ে ডায়বেটিসের কথা বলে সেটি পান না করার কথা বলেছিলাম। তিনি খানিকটা তুচ্ছভাবে আমাকে বলেছিলেন কী সমস্যা, একগ্লাস পানি বেশি পান করলেতো এ্যাডজাস্ট হয়ে যাবে। আমি বিনয়ের সাথে তার কাছে জানতে চাইলাম বিষয়টি যদি আমাকে একটু ব্যাখ্যা করতেন। তিনি বললেন ডায়বেটিস কী কোন রোগ নাকি? এটাতো পানি খেলেই সেরে যায়। তিনি আমাকে একটি টিপ্স দিলেন। তিনি বললেন, আপনি প্রতিদিন সকালে খালি পেটে এক লিটার পানি পান করবেন এবং এক ঘন্টার মধ্যে আর কোন খাবার ইভেন পানিও খাবেন না। একমাস পরে দেখবেন আপনার ডায়বেটিস পরিপূর্ণ নিয়ন্ত্রনে।
তাৎক্ষণিকভাবে তার কথাটাকে হাস্যকর মনে হলেও পরবর্তীতে ভাবলাম দেখিই না একটু পর্যবেক্ষণ করে। তাই শুরু করলাম গত মাসের ১৭ তারিখে। এ মাসের ১২ তারিখে ডায়বেটিক মাপতে গিয়ে দেখি খালি পেটে ৫.৫ খাওয়ার ২ ঘন্টা পরে ৭.৫। কোমরের মাপ এক ইঞ্চি কমে গেছে ওজন কমেছে ৪ কেজি। এর উপর আরও কিছু গবেষনায় জানলাম এ নিয়মে পানি পান করলে ১ মাসে ডায়বেটিসের পাশাপাশি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রনে আসে, ১০ দিনে গ্যাসের সমস্যা থে্কে মুক্তি পাওয়া যায়। এ ছাড়া আরও কিছু বিষয়ে আমি উপকার পেয়েছি। লিখতে গেলে অনেক হয়ে যাবে তাই লিখলাম না।
যারা এ অভ্যাসটি করতে চান তাদেরকে সিরিয়াসলি মনে রাখতে হবে পানি পান করার ১ ঘন্টার মধ্যে অন্য কিছু খাওয়া বা পান করা যাবে না। যারা ফজরের সালাত জামা’য়াতে পড়েন তারা সালাতে যাওয়ার আগেই কাজটি করতে পারেন। আমি নিয়মিত রাত সাড়ে ৪ টায় উঠি। ১০ মিনিটের ব্যবধানে তিনবারে এক লিটার পানি পান করি। সম্পূর্ণ একবারে একলিটার পানি পান করা অনেকের পক্ষেই কঠিন। তাই একটু থেম থেমে পান করতে পারেন। খুব বেশি অসুবিধা হলে পানির সাথে সামান্য লেবুর রস মিশিয়ে নিতে পারেন।
এই গবেষনার উপর আমার যে বিশ্বাস জন্মেছে তা হল, যারা এ অভ্যাস করবে তাদের ডায়বেটিক থাকলে তা নিয়ন্ত্রনে আসবে আর ডায়বেটিক না থাকলে তাদের আর ডায়বেটিক হবে না। আমার এ ধারণাটি অধিকতর পর্যবেক্ষণ সাপেক্ষ।
লেখক
শিক্ষক
ক্যামব্রিয়ান স্কুল এণ্ড কলেজ, ঢাকা।
You must be logged in to post a comment.