ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের ডাকবাংলা দোকান মালিক সমিতির উদ্যোগে ও রেন-বো ক্লাবের সহযোগিতায় স্বাধীনতা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে দোকান মালিক সমিতি ও রেন-বো ক্লাব অফিসের সামনে প্রথমে পতাকা উত্তোলন ও মিষ্টি বিতরণ শেষে ডাকবাংলা আঃ রউফ ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গনে কবুতর উড়িয়ে কুচকাওয়াজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন দোকান মালিক সমিতির সভাপতি আঃ রহমান কামাল, দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ও রেন-বো ক্লাবের সভাপতি এবং সাধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রাজিব শেখ,দোকান মালিক সমিতির সহসভাপতি শেখ আঃ মান্নান, দোকান মালিক সমিতির ক্রিয়া সম্পাদক শফিকুল ইসলাম (গোপাল),প্রচার সম্পাদক হাবিবুর রহমান (হাবিব)সহ রেন-বো ক্লাবের উদীয়মান নেতা শেখ সাজ্জাদ হোসেন , সদস্য নিশাত,মানিক,রনি প্রমূখ।
কুচকাওয়াজ অনুষ্ঠানের মধ্যে ছিলো প্রথমে ছেলেদের ২ শত মিটার ও ১ শত মিটার দৌড়, সাইকেলও মোটরসাইকেল স্লো-রেন্স,হাড়ি ভাঙা, মেয়েদের সুই সুতা,বিস্কুট খেলা,বালিশ বদল ইত্যাদি। সকাল থেকে এই স্বাধীনতার কুচকাওয়াজ খেলা দেখতে একে একে মাঠে জড়ো হয় শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষ। খেলাগুলোর প্রতিটি মুহূর্তেই আনন্দে ফেটে পড়েন দর্শকরা।
এবিষয়ে ডাকবাংলা দোকান মালিক সমিতির সভাপতি আঃ রহমান কামাল “দৈনিক সময়ের সমীকরণ” কে বলেন, স্বাধীনতার শুবর্ণ জয়ন্তীর মাস উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবার ও দোকান মালিক সমিতির উদ্যোগে স্বাধীনতা দিবস উৎযাপনে কোন সমস্যার বেঘাত ঘটে নি। আমরা সুষ্ঠু সুন্দর ভাবে এই অনুষ্ঠান শেষ করেছি ইনশাআল্লাহ।
এবিষয়ে দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ও রেন-বো ক্লাবের সভাপতি এবং সাধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রাজিব শেখ জানান,ডাকবাংলা দোকান মালিক সমিতির উদ্যোগে রেন-বো ক্লাবের সহযোগিতায় আমরা এই স্বাধীনতা দিবসটি সুন্দর ও সুষ্ঠু পরিবেশে পালন করেছি।
You must be logged in to post a comment.