পিপলস ইমপ্রুভমেন্ট সোসাইটি অফ বাংলাদেশ (পিসবের) উদ্যোগে সারাদেশে ২৫ জেলায় দশ হাজার অসহায় দরিদ্রদের মাঝে মাসব্যাপী ইফতার সাহেরি বিতরন ২০২১ এর ধারা বাহিক অংশ হিসাবে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ১৮ এপ্রিল রবিবার সকাল ১১ টায় জমিরিয়া মাদ্রাসা মাঠে ২৫০ জন অসহায়, অসহায় গরিব খেটে খাওয়া মানুষের মাঝে ২১ কেজি করে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
এসময় সকল মানুষের মুখে মাস্ক ও ৫ মিটার দূরত্ব বজায় রেখে এই খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে দেওয়া হয়।
খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রম তত্ববধান করেন সংস্থার সাধারণ সম্পাদক ও প্রকল্প পরিচালক হযরত মাওলানা ইমরান হোসেন হাবিবী এবং অনুষ্ঠান পরিচালনা করেন জমিরিয়া ইহ্ইয়াউল উলূম মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি শরিফুল ইসলাম৷
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ বালিয়াডাঙ্গী উপজেলা শাখার কোষাধক্ষ্য মোহাম্মদ বেলাল উদ্দিন, শিক্ষক মুহাম্মদ রবিউল আওয়াল ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খাদ্য সামগ্রী উপহার পাওয়া ব্যক্তগণ খুশি হয়ে সংস্থাটি কে ধন্যবাদ জানায়৷
You must be logged in to post a comment.