ঠাকুরগাঁওয়ে শীতার্থদের মাঝে শীতবস্ত্র  বিতরণ

নাজমুল হোসেন, রানীশংকৈল, ঠাকুরগাঁও
মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০, ৮:৫৪ অপরাহ্ন

ঠাকুরগাঁও সদর উপজেলা  ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদ চত্বরে গরীব, অসহায় মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকাল ১১ টায় ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদ চত্বরে গরীব এবং অসহায় মানুষের মধ্যে শীতের কম্বল বিতরণের উদ্বোধন করেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এলাকার হতদরিদ্র পরিবারের জন্য সরকারি ভাবে বরাদ্দ করা ৩০০ টি শীতের কম্বল ইউনিয়নের গরীব,  অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হচ্ছে। এটা সকল ইউনিয়নে চলমান।

কম্বল বিতরণ অনুষ্ঠানে ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সেন এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক,  নুর ইসলাম নুরু, ইউপি সদস্য নুরুজ্জামান,  ইউপি সদস্য, ঠাকুর চন্দ্র সেন, ইউপি সদস্য গনেশ,  ইউপি সদস্য বিশ্ব নাথ,  মহিলা ইউপি সদস্য ফরিদা প্রমুখ।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ