সরকার অনুমোদিত বেসরকারি সংগঠন পিপলস ইমপ্রুভমেন্ট সোসাইটি অফ বাংলাদেশ (পিসবের) উদ্যোগে দরিদ্র মানুষের মাঝে ইফাতার ও সেহেরী বিতরণ করা হয়েছে।
সারাদেশে ন্যায় ঠাকুরগাঁও জেলায় দ্বিতীয় দফায় ৬৫০ জন অসহায় দরিদ্রদের মাঝে মাসব্যাপী ইফতার সাহেরি বিতরন ২০২১ এর ধারা বাহিক অংশ হিসাবে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় সমিরউদ্দীন স্মৃতি মহা বিদ্যালয় মাঠে ৫ মে মঙ্গলবার বিকাল ৫ টায় গরিব মানুষের মাঝে ২১ কেজি করে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
বিতরন কার্যক্রম তত্ববধান করেন সংস্থার সাধারণ সম্পাদক ও প্রকল্প পরিচালক হযরত মাওলানা ইমরান হোসেন হাবিবী এবং অনুষ্টান পরিচালনা করেন জমিরিয়া ইহ্ইয়াউল উলূম মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি শরিফুল ইসলাম৷
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজাহারুল ইসলাম সুজন, ,শিক্ষক মুহাম্মদ রবিউল আওয়াল, সাংবাদিক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ স্থানীয় সেচ্ছাসেবক গণ।সর্বশেষে উপহার গ্রহিতাগণ খুশি হয়ে সংস্থাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
You must be logged in to post a comment.