ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে নিহত- ২

নাজমুল হোসেন, রানীশংকৈল, ঠাকুরগাঁও
সোমবার, ১১ জানুয়ারী, ২০২১, ৮:৪৮ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে নিহত- ২

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ রেলস্টেশনের সামনে ট্রেনে কাটা পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার(১১ জানুয়ারি) সকাল ৯.৪৫ মিনিটে জগধা এলাকায় অরক্ষিত লেভেল ক্রসিং পারাপারের সময়  দুর্ঘটনায় ঘটে। নিহতরা হলেন ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের মৃত কলিম উদ্দীনের ছেলে আব্দুস সুবহান (৬৫) ও রুহুল আমিন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ঘন কুয়াশায় সকালে পঞ্চগড়  থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি পীরগঞ্জে প্রবেশকালে লেভেল ক্রসিং পারাপার  হওয়ার সময় দুই  মোটরসাইকেল আরোহী কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।

এ ব্যাপারে পীরগঞ্জ রেলস্টেশন মাস্টার মোক্তারুল ইসলাম জানান , পঞ্চগড়  থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেসে পীরগঞ্জ রেলস্টেশনে প্রবেশের কিছু দুর আগে ট্রেনে কাটা পড়ে দুইজন নিহত হয়েছেন। দিনাজপুর রেলওয়ে পুলিশকে এ বিষয়ে জানানো হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ