ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়নের আখানগর উচ্চ বিদ্যালয়ের সামনে জনৈক এক স্কুল ছাত্রীকে তার বান্ধবীদের সামনে পথরোধ করে প্রেম নিবেদন করেন না মানায় হেনস্তা করেন আরাজি চিলারং নিবাসী ১। আল আমিন (১৯) পিতা মো রহমত আলী ২। শামীম রেজা (১৬) পিতা মোঃ মাজেদুর রহমান এবং ৩।মোঃ রবিউল ইসলাম (১৬) পিতা বুধু মোহাম্মদ।
এসময় মেয়েটির চিৎকারে স্থানীয় জনসাধারণ তাদের আটক করে,বিষয়টি চিলারং ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় ইউপি সদস্য নিশ্চিত করেন বিষয় টি উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুনকে জানালে তিনি তাৎক্ষণিকভাবে সেখানে সদর থানার পুলিশ ফোর্স সহ উপস্থিত হয়ে মেয়েটিসহ স্থানীয় উপস্থিত সবাইকে জিজ্ঞেসাবাদ করলে তারা ঘটনার বিবরণ দেন।
এসময় ইভটিজিং এ অভিযুক্ত ৩ জনকে জিজ্ঞেস করলে শামীম ও রবিউল জানান তারা আল আমিনের প্ররোচনায় এ কাজ করেছে।
এদিকে উপজেলা নির্বাহী অফিসার আল আমিনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং অন্য ২ জন অভিযুক্ত অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের প্রত্যেককে ৫০০০ টাকা করে জরিমানা করা হয়। তিনি বলেন জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
You must be logged in to post a comment.