বাদশাহ সালমান হিউম্যানিটারিয়ান এইড এন্ড রিলিফ সেন্টার বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী এবং গরীব, অসহায় ও দারিদ্রদের মাঝে ৩০,০০০ খাদ্য ঝুড়ি বিতরণের আয়োজন করেছে, তারই ধারাবাহিকতায় ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গী উপজেলার জমিরিয়া ইহইয়াউল উলুম মাদ্রাসার নতুন মাঠে ৪৫০ জন গরীব অসহায় ও দুস্থ মানুষের মাঝে ১০ কেজি করে চাল, ৭ কেজি ডাল , ২ কেজি সয়াবিন তেল,৩ কেজি চিনি ও ০২ কেজি করে লবনের প্যাকেট বিতরণ করা হয়।
উক্ত বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও -২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এম পি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাজহারুল ইসলাম সুজন, মোঃ মোমিনুল ইসলাম সুমন, আল মানাহিলের চেয়ারম্যান হেলাল উদ্দিন জমির উদ্দিন মোঃ বেলাল উদ্দিন, মুফতি শরিফুল ইসলাম, সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন করোনা মহামারীর মোকাবিলার সহায়ক হিসাবে সৌদি আরব বাংলাদেশে এগিয়ে এসেছে এ জন্য বাদশাহ সালমান হিউম্যানিটারিয়ান এইড এন্ড রিলিফ সেন্টার কে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনেক ধনবাদ এবং প্রতিনিধিদেরকে ধন্যবাদ জানিয়ে একথা বলেন প্রকৃত বন্ধু তারাই যারা বিপদের সময় এগিয়ে আসে। আপনারা আমাদের বিপদে এগিয়ে এসেছেন, আমার সংসদীয় আসনের জনগনের কল্যান করেছেন এই জন্য আামার পক্ষ থেকে সোদি বাদশা ও জনগনের প্রতি কৃতজ্ঞতা ও ভালবাসা প্রকাশ করা ছাড়া কিছু করার নাই, আশা করি সামনে আরো সহযোগিতায় এগিয়ে আসবেন।
সংস্থাতার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ড.তোহা বিন উমর বিন সাদেক, উমর মাহদি ওয়াদি,আব্দুল্লাহ আল ওসাইমিন ও শেখ আলী সালেহ অনুষ্ঠানে সভাপত্বি করেন বালিয়াডাঙ্গী উপজেলা নিবাহি অফিসার মোঃ যোবাইর হোসেন। তিনি বলেন বাংলাদেশে আপনাদের অনুদানের জন্য আমরা ভালোবাসা প্রকাশ করছি এবং আগামী দিনেও পাশ্বে থাকবেন, ইনশাআল্লাহ।পরিশেষে দাতা সংস্থাটির প্রধান প্রতিনিধি ডা, তোহা বিন ওমর সাদেক বলেন আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমরা অতন্ত্য আনন্দিত।উক্ত অনুষ্ঠান বাস্তবায়ন করেন আল – মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
You must be logged in to post a comment.