ট্রান্সমিটারযুক্ত বিরল প্রজাপতি কচ্ছপটি আহত, চিৎকিসাধীন থাকবে তিন  সপ্তাহ

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ২২ জানুয়ারী, ২০১৯, ৯:০৩ অপরাহ্ন

বায়জিদ হোসেন বাগেরহাট প্রতিনিধি।।

গতকাল (২১ জানুয়ারি) সোমবার দুপুরে বাগেরহাটের মোংলার কাটাখালে এক জেলের জালে পাওয়া  ট্রান্সমিটারযুক্ত বিরল প্রজাতির বাটাগুর বাসকা কচ্ছপের চিকিৎসা চলছে। সুন্দরবন করমজল কচ্ছপ প্রজনন কেন্দ্রে তার শুশ্রুষা চলছে বলে জানা গেছে।

কচ্ছপ’টি  মাথায় আঘাতের কারনে ক্ষত তৈরি হয়েছে, সেটি সেরে উঠতে তিন সপ্তাহ লাগতে পারে। করমজল কচ্ছপ প্রজনন কেন্দ্রের স্টেশন ম্যানেজার আবদুর রব দৈনিক ডোনেট কে এ সব কথা বলেন । তিনি বলেন, ‘সোমবার উদ্ধার হওয়া সাড়ে ১২ কেজি ওজনের বাটাগুর বাসকা কচ্ছপ এখন আশঙ্কামুক্ত। তবে, মাথার কিছু অংশে নাকের কাছে চামড়া ছিলে গেছে। পুরোপুরি সেরে ওঠার পর গবেষকরা সিদ্ধান্ত নেবেন, তাকে আবার গবেষণাকাজে ব্যবহার করা হবে কি,না।

এর আগে সোমবার দুপুরে স্যাটেলাই ট্রান্সমিশনসহ বিরল প্রজাতির বাটাগুর বাসকা কচ্ছপটি সুন্দরবন সংলগ্ন একটি খালে মাছ ধরতে গিয়ে জেলে বোরহান উদ্দিনের জালে পাওয়ার পর স্থনিয় ইউ,পি সদস্য আবুল হোসেনের কাছে দেয়া হয় পরে ইউ,পি সদস্য বনবিভাগের কর্মকর্তা দের খবর দিলে, এসে কচ্ছপ’টি উদ্ধর করে । আবদুর রব বলেন, ‘গত ২ অক্টোবর স্যাটেলাইট ট্রান্সমিশন সাটানো ৫টি বাটাগুর কচ্ছপ সুন্দরবনের কালিরচরের সমুদ্র মোহনায় ছাড়া হয়েছিল। দুটি আগেই মারা গেছে। উদ্ধার কচ্ছপটি তাদেরটি একটি।’

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ