ট্রাকের চাকা ঘুরলেও ঘুরেনি নওগাঁর ট্রাক চালকের জীবনের চাকা, সাহায্যের আবেদন

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১২ আগস্ট, ২০১৮, ১:১৯ অপরাহ্ন

এনামুল হক, পোরশা, নওগাঁ।।

নওগাঁর পোরশা উপজেলার কালীনগর(সরাইগাছী) গ্রামের খাইরুল ড্রাইভারের থেমে গেছে জীবনের চাকা।দীর্ঘ এক দশক ধরে ট্রাক চালিয়েছেন খুব দক্ষতার সহিত এবং দক্ষ চালক হিসেবে খ্যাতিও রয়েছে এলাকায়। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস,গত ২০-৬-১৮ তারিখে ঢাকার উদ্দেশ্যে ট্রাক চালিয়ে যাচ্ছিলেন,ঢাকা-টাঙ্গাইল মাঝ পথে বিপরীত দিক থেকে ছুটে অাসা বেপরোয়া ট্রাক চালক সাইড থেকে স্বজোরে ধাক্কা দিলে খাইরুল ড্রাইভার চরমভাবে অাহত হয়।তার হাত,পা ও বুক-ঘাড়ের হাড় ভেঙ্গে যায়। অন্ধকার নেমে অাসে খাইরুল ও তার পরিবারের জীবনে।তিনি বর্তমানে রাজশাহীর অামেনা ক্লিনিকে ডাঃ দেবাশিষ রায়ের তত্তাবধানে চিকিৎসা নিচ্ছেন।এই প্রতিবেদকের কাছে খাইরুল বলে,ডাক্তার অামার হাত,পা ও বুকের অপারেশন করেছেন,পায়ের ভিতর পাতি ঢুকানো অাছে, এখন এই পাতি বের করতে দ্বিতীয় অপারেশন করতে হবে কিন্তু দ্বিতীয় অপারেশন কিভাবে করবো সেই চিন্তায় অামি দিশেহারা।অপারেশন তো দুরের কথা রাজশাহী যাওয়ারি টাকা নেই।টাকার অভাবে বিবি -বাচ্চাদের দুইবেলা দুইমুট খাবারও ঠিকমত দিতে পাচ্ছিনা। ধার-দেনা,চেয়ে-চিন্তে এখন পর্যন্ত প্রায় দেড় লক্ষ টাকা খরচ হয়ে গেছে।এখনো প্রায় এক লক্ষ টাকা খরচ হবে।তিনি অারো বলেন, তার গাড়ীর মালিক ও তাদের শ্রমিক সংগঠন ৫৮ তার কোন খোজ খবর রাখেনী।দুর্ঘটনার প্রায় ২০দিন পরে “পোরশা উপজেলা ট্রাক শ্রমিক সংগঠন ৫৮” এর পক্ষ থেকে মাত্র এক হাজার টাকা অনুদান বা ক্ষতিপুরন দেওয়া হয়। পোরশার সরাইগাছী মোড়ের হাফিজদ্দীন (হাফী) বলে, পোরশার “শ্রমিক সংগঠন ৫৮” সরাইগাছী মোড় থেকে প্রতি মাসে ৫লক্ষ এবং বাৎসরিক অর্ধ কোটি টাকা বিভিন্ন যানবাহন থেকে চাদা অাদায় করে,যদিও তা অবৈধ।শ্রমিক সংগঠনগুলি এই উদ্দেশ্যে গঠিত হয়েছিলো যে, শ্রমিকরা কোন বিপদ- অাপদে পড়লে,সংগঠন তাদের পাশে দাড়াবে কিন্তু বাস্তবতা হচ্ছে সংগঠন শ্রমিকদের জন্য কিছুই করেনা।লক্ষ লক্ষ টাকা অবৈধভাবে বিভিন্ন যানবাহন থেকে অাদায় করলেও শ্রমিকদের বিপদে তা উপকারে অাসে না, বরং সংগঠনের উপর লেবেলের নেতারাই সব টাকা লুটপাট করে খাচ্ছে।

একই গ্রামের খাইরুলের বন্ধু মজিবর রহমান  বলে,খাইরুল ও তার স্ত্রী সকালে অামার বাসায় এসে বলে,ভাই অামার বাড়ীতে দুপুরে রান্না করার মত কোনকিছু নেই এবং সামনে কয়েকদিনের মধ্যে অাবারও রাজশাহীতে যেতে হবে কিন্তু কোন টাকা নেই,দয়া করে একটা ব্যাবস্থা করেন। মজিবর রহমান বলে, বাদ্য হয়ে অাবারও মানুষের দারে দারে চাইতে বের হলাম,সবাই ১০,২০,৫০ ও ১০০ করে সাহায্য করছে,অাজ এই পর্যন্ত প্রায় ১২০০/ টাকা উঠেছে।একই গ্রামের নুরুল শাহ্ বলেন, ছেলেটির দুর্দিনে তার গাড়ীর মালিক ও তার সংগঠন ৫৮ পাশে না থাকলেও অামরা সাধারন জনগন তার পাশে অাছি। এভাবে সবাই যদি একটু সহযোগীতার হাত বাড়িয়ে দেয় তাহলে ইনশাঅাল্লাহ তার বাকি চিকিৎসাটা হয়ে যাবে। শুনেছি তার গাড়ীর মালিক নাকি পাঁচ হাজার টাকা ও “সংগঠন ৫৮” এক হাজার টাকা দিয়েছে।

গাড়ীর মালিক হান্নান শাহ্ কে ফোন করলে তিনি ফোন রিসিভ করেনি এবং “পোরশা উপজেলা শ্রমিক সংগঠন ৫৮” এর সাধারন সম্পাদক অাজিজার রহমান(ধলু) এর সাথে ফোনে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলে,সংগঠনের নিয়ম অনুযায়ী সংগঠনের সদস্য খাইরুল দুর্ঘটনায় আহত হলে তাকে সংগঠনের পক্ষ থেকে এক হাজার টাকা অনুদান হিসেবে দেওয়া হয়েছে।

তাকে আর্থিক সহযোগিতা করারা জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।

খাইরুল ইসলামের বিকাশ নাম্বার ০১৭৩৩ ১৯৭৯৯০।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ