স্টাফ রিপোর্টার।।
এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের চার নেতা প্রধানমন্ত্রী কার্যালয়ে গেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন কর্মকর্তার টেলিফোন পেয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. বিনয় ভূষণ রায়ের নেতৃত্বে চার শিক্ষক নেতা মঙ্গলবার (১০ জুলাই) সকাল সাড়ে নয়টার দিকে রওনা হন।
অন্য তিন নেতা হলেন ফেডারেশনের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন, সহসভাপতি অধ্যক্ষ মো. আব্দুল হামিদ ও প্রচার সম্পাদক ফিরোজ আহম্মেদ। কেন্দ্রীয় নেতা সরদার শাহ আলম খবর নিশ্চিত করেছেন।
এমপিওভুক্তির দাবিতে ননএমপিও শিক্ষকরা গত ১০ জুন থেকে প্রেসক্লাবের বিপরীত পাশের সড়কে লাগাতার অবস্থান নেন এবং ২৫ জুন থেকে তাঁরা আমরণ অনশন করছেন। মঙ্গলবার অনশনের ১৬ দিন অতিবাহিত করছেন শিক্ষকরা।
You must be logged in to post a comment.