টেকনাফে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রাসহ আটক ২

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ৭ মে, ২০১৯, ৪:৪৫ অপরাহ্ন

কক্সবাজার প্রতিনিধি।।

টেকনাফে র‌্যাব সদস্যরা মেরিন ড্রাইভ সড়কে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রাদিসহ দুইজনকে আটক করেছে। এই ঘটনায় আরো ৩জনকে পলাতক আসামী করা হয়েছে।

জানা যায়, সোমবার দিবাগত (৭ মে) ভোররাতে কক্সবাজার র‌্যাব-১৫, (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের কমান্ডার লেঃ মির্জা শাহেদ (বিএন-এক্স, পিপিএম) চৌকষ একটি আভিযানিক দল নিয়ে সদর ইউনিয়নের দরগাহ ছড়া মেরিন ড্রাইভ সড়কে ডাকাতির প্রস্তুতিকালে ধাওয়া করে দক্ষিণ লেঙ্গুর বিলের ছৈয়দ হোছনের পুত্র দেলোয়ার হোসন (২৫) ও নুর মোহাম্মদের পুত্র জসিম উদ্দিন (১৯) কে আটক করে।

আটককৃতদের স্বীকারোতিতে একই এলাকার মোঃ হাসানের পুত্র মোঃ কামাল হোছন (২০), আমির হোসেনের পুত্র মোঃ রুবেল হোসেন (২২) ও বদুরানের পুত্র মোঃ ফারুক (২১) কে পলাতক আসামী করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ