টেকনাফে এমপি বদির গাড়িতে গুলি বর্ষন

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১৮, ১০:১৩ অপরাহ্ন

আব্দুল মান্নান, কক্সবাজার।।

সীমান্ত জেলা কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের আলোচিত-সমালোচিত এমপি আবদুর রহমান বদির গাড়ি লক্ষ্য করেগুলি চালানো হয়।

শুক্রবার (৩০ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্চর পাড়া এলাকায় পৌছলে দৃবৃত্তরা এমপি বদির  গাড়ি লক্ষ্য করে গুলি করে। ওই সময় এমপি বদি গাড়িতে ছিলেন বলে নিশ্চিত করে তার ব্যক্তিগত সহকারী হেলাল উদ্দিন। এ সময় তার গাড়ির সামনের গ্লাস ক্ষতিগ্রস্ত হয়। তবে তিনি অক্ষত আছেন বলে জানায় তার ব্যক্তিগত সহকারী।

বিভিন্ন বিতর্কিত কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে একাদশ নির্বাচনে বদিকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়া হয়নি। তার প্রথম স্ত্রী শাহীন চৌধূরীকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকেট নিয়ে নির্বাচন করে বিএনপির প্রার্থীকে বিপুল ভোটে পরাজিত করে এমপি নির্বাচিত হন জনাব আবদুর রহমান বদি।

দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজারের অপর তিনটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হলেও ব্যতিক্রম ছিল উখিয়া ও টেকনাফ।

 

এই আসনে ভোটের মাধ্যমে আবদুর রহমান বদি বিপুল ভোটে এমপি নির্বাচিত হন। তার বিভিন্ন সমালোচনা মূলক কর্মকাণ্ডের জন্য এবার মনোনয়ন বঞ্চিত হন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ