টেকনাফে এবার ৪র্থ শ্রেণীর ছাত্রী ধর্ষিত

আবদুল মান্নান, কক্সবাজার
শুক্রবার, ২ অক্টোবর, ২০২০, ৭:৪২ অপরাহ্ন
টেকনাফে এবার ৪র্থ শ্রেণীর ছাত্রী ধর্ষিত

সীমান্ত উপজেলা টেকনাফে এবার নূরানী মাদ্রাসার শিক্ষকের হাতে ৯ বছরের এক শিশু ছাত্রী ধর্ষনের শিকার হয়েছে।

বৃহস্পতিবার (১অক্টোবর) বিকেলে টেকনাফ উপজেলার বাহারছড়া উত্তর শিলখালী আলহেরা নুরানি মাদ্রাসার ভেতরে এই ন্যাক্করজনক ঘটনা সংঘটিত হয়। ধর্ষনের শিকার শিশুটিকে মূমূর্ষ অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ উক্ত ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার শিক্ষক মৌলভী নূরুল হক কে রাত ৯টার দিকে গ্রেপ্তার করেছে।

সূত্র মতে,টেকনাফ উপজেলার বাহারছড়া উত্তর শিলখালী আলহেরা নুরানি মাদ্রাসায় শিক্ষক মৌলভী নুরুল হক বৃহস্পতিবার বিকেল ৪টায় মাদ্রাসার ৪র্থ শ্রেণির শিশু শিক্ষার্থীকে ধর্ষন করে। অভিযুক্ত শিক্ষক রোহিঙ্গা বলে জানা যায়।

ধর্ষনের শিকার ছাত্রীর পিতা জানান, বৃহস্পতিবার বিকেলে রক্তাক্ত অবস্থায় তার মেয়ে মাদ্রাসা থেকে বাসায় আসে।সে জানায় মৌলভী নুরুল হক তাকে একটি শ্রেনী কক্ষে নিয়ে জোর পূর্বক ধর্ষন করে পালিয়ে যায়। প্রচুর রক্তকরণ হলে তাকে মুমূর্ষু অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।

কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ নওশাদ রিয়াদ জানান, মুমূর্ষ অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হয়েছে। তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। বর্তমানে তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

টেকনাফ থানার নবনিযুক্ত ওসি হাফিজুর রহমান বলেন,রাত ৯টার দিকে অভিযুক্ত শিক্ষক নূরুল হক কে আটক করা হয়েছে। তাকে জিঙ্গাসাবাদ করা হচ্ছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ